রামপুরায় টিনশেড ঘর দেবে গিয়ে নিহত ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর রামপুরার হাজীপাড়ায় দেবে যাওয়া টিনশেড ঘরটি উদ্ধারে ক্রেন দিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। ছবি: প্রথম আলো
রাজধানীর রামপুরার হাজীপাড়ায় দেবে যাওয়া টিনশেড ঘরটি উদ্ধারে ক্রেন দিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। ছবি: প্রথম আলো

রাজধানীর রামপুরা থানার হাজীপাড়া এলাকায় আজ বুধবার একটি টিনশেড ঘর দেবে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। রাতে মতিঝিল জোনের সহকারী উপকমিশনার ফরিদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তারা হলেন নিজাম উদ্দিন (৪৫), মিজানুর রহমান (৩০), হারুনুর রশীদ (৫৫), মাহিদুল ইসলাম (১৪), কল্পনা (৪৫), রোকসানা (২২), সাজেদা (১৯)। বাকি ব্যক্তিদের নাম জানা যায়নি।
এদিকে এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ বিকেল সাড়ে তিনটার দিকে খিলগাঁও চৌধুরীপাড়ায় মাটির মসজিদ ঝিলপাড় বেগের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। দুই তলা টিনশেড ঘরটির নিচতলা পানির মধ্যে দেবে যায়। দুটি ক্রেন দিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ঢাকা অঞ্চলের উপপরিচালক এ বি এম নুরুল হক জানান, ঘটনার পর ফায়ার সার্ভিসের সার্ভিসের ছয়টি ইউনিট উদ্ধার কাজে অংশ নিয়েছে। কয়েকজন ডুবুরি নামানো হয়েছে। এ ছাড়া স্থানীয় লোকজন উদ্ধার কাজে সহযোগিতা করছেন।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান তরফদার জানান, প্রাথমিকভাবে আটজনের নিহত হওয়ার খবর পেয়েছেন তিনি।

তদন্ত কমিটি গঠন
টিনশেড ঘর দেবে ১১ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাতে ঘটনাস্থলে পরিদর্শন করে ঢাকার জেলা প্রশাসক তোফাজ্জেল হোসেন মিয়া সাংবাদিকদের এ কথা জানান। তিনি সাংবাদিকদের বলেন, ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন থেকে পাঁচ দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এদিকে, ঘটনাস্থলে উপস্থিত স্বরাষ্ট্রসচিব এস এম মোজাম্মেল হক জানান, দুর্ঘটনার জন্য কেউ ‍দায়ী হলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।