রামপুরায় দুই ছাত্রীকে বেত্রাঘাতের ঘটনায় শিক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রামপুরার একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর দুই ছাত্রীকে বেত দিয়ে পিটিয়ে আহত করার ঘটনায় গত রোববার রাতে সেলিম মজুমদার নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।এর আগে ওই শিক্ষকের বিরুদ্ধে রামপুরা থানায় মামলা করেন এক ছাত্রীর মা।আহত দুই ছাত্রী জানায়, রোববার দুপুরে ইংরেজি দ্বিতীয় পত্রের ক্লাসে শিক্ষক সেলিম মজুমদার সবার কাছে পড়া জিজ্ঞেস করেন। বেশির ভাগ শিক্ষার্থীই পড়া পারেনি। এরপর তিনি খেপে গিয়ে সবাইকে বেত দিয়ে মারতে শুরু করেন। তারা আরও জানায়, ছয়-সাতজন ছাত্রছাত্রী স্থানীয় বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিয়েছে।রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, সেলিমকে গতকাল আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।