রামপুরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রামপুরায় গতকাল শনিবার পানিতে ডুবে রাব্বি হাসান (৬) নামের এক শিশু মারা গেছে। সে স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র ছিল। তার বাবা মিলন মিয়া একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বনশ্রী এলাকায় তাঁর একটি চায়ের দোকান রয়েছে। এলাকাবাসীর ভাষ্যমতে, রাব্বি তার মা-বাবার সঙ্গে পূর্ব রামপুরায় থাকত। গতকাল বিকেলের দিকে সে তার মায়ের সঙ্গে বাবার চায়ের দোকানে যায়। কিছুক্ষণ পর তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর দোকানের পাশের একটি নির্মাণাধীন ভবনের সংরক্ষিত জলাধারের নিচ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রামপুরা থানার এসআই বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।:nবরিশাল নগরে দুটি লাশ উদ্ধার