রামপুরায় ব্যবসায়ীকে ছুরি মেরে চার লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রামপুরায় ছিনতাইকারীরা গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ইউসুফ মিয়া নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে চার লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত ব্যবসায়ীর ভাতিজা শফিকুল ইসলাম জানান, সন্ধ্যা সাতটার দিকে তিন ছিনতাইকারী রামপুরা সেতুর উত্তর পাশে ইউসুফের পথ রোধ করে। ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে তাঁর কাছ থেকে চার লাখ টাকা নিয়ে যায়। রামপুরা থানার উপপরিদর্শক রেজাউল করিম জানান, ছিনতাইয়ের ঘটনাটি বাড্ডা থানা এলাকায় ঘটেছে। ঘটনটি বাড্ডা থানাকে অবহিত করা হয়েছে।