রামসাগর একাদশ জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে গতকাল শনিবার বিকেলে প্রীতি ফুটবল খেলা হয়েছে। এতে রামসাগর একাদশ জয়ী হয়েছে। তারা ৪-০ গোলে পুনর্ভবা একাদশকে হারায়। খেলায় জাতীয় সংসদের হুইপ সাংসদ ইকবালুর রহিম হ্যাটট্রিক করেন।
খেলায় রামসাগর একাদশের অধিনায়ক ছিলেন হুইপ সাংসদ ইকবালুর রহিম। তাঁর সঙ্গে ছিলেন পৌরসভার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা মো. সফিকুল হক, সাবেক ফুটবলার মো. মোস্তাকিম, ওয়াসি আহমেদ, কাজী মাহমুদ হোসেনসহ আশির দশকের কৃতী ফুটবলাররা।
পুনর্ভবা একাদশের নেতৃত্ব দেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম। তাঁর দলে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিক ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফসহ আশির দশকের কৃতী ফুটবলাররা। উভয় দলে ২০ জন করে খেলোয়াড় অংশ নেন।
খেলায় তিন গোল করায় হুইপ ইকবালুর রহিম সেরা খেলোয়াড়ের পুরস্কার পান।
বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন দিনাজপুর জেলা কমিটি ওই টুর্নামেন্টের আয়োজন করে। খেলা শেষে আয়োজক কমিটির পক্ষে মুক্তিযোদ্ধা ও সাবেক ফুটবলার মো. আবদুস সাত্তার, ফুটবল অ্যাসোসিয়েশন দিনাজপুরের আহ্বায়ক গোলাম নবী দুলাল প্রমুখ বক্তব্য দেন।