রামু ও রাঙামাটিতে সহিংসতার প্রতিবাদে সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার ও চট্টগ্রামে বৌদ্ধবিহার ধ্বংস এবং রাঙামাটিতে আদিবাসীদের ওপর হামলার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাতটি রাজনৈতিক দল ও সংগঠন।বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), গণ আজাদী লীগ, কমিউনিস্ট কেন্দ্র, গণ ঐক্য ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উদ্যোগে সাম্প্রদায়িকতাবিরোধী দিবস উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এ সমাবেশে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাংসদ রাশেদ খান মেনন বলেন, যুদ্ধাপরাধের বিচার বানচাল করার জন্য রামু এবং রাঙামাটির সহিংসতা ঘটিয়েছে উগ্র মৌলবাদী শক্তি।সমাবেশে সভাপতিত্ব করেন গণ ঐক্যের আহ্বায়ক পংকজ ভট্টাচার্য।