রামু থেকে আরও চারটি বুদ্ধমূর্তি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার পাহাড়ি এলাকা ঈদগড় থেকে গত শনিবার সন্ধ্যা সাতটার দিকে আরও চারটি বুদ্ধমূর্তি উদ্ধার করা হয়েছে।র‌্যাব-৭ কক্সবাজার অঞ্চলের সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার সাজেদুর রহমানের নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে বুদ্ধমূর্তিগুলো উদ্ধার করেন।এ সময় পাচারকারী সন্দেহে গাইবান্ধার গোবিন্দগঞ্জের ছোটজামালপুর গ্রামের আজগর আলীর ছেলে রেজাউল করিমকে (৩৫) আটক করা হয়েছে। সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, পিতলের তৈরি বুদ্ধমূর্তিগুলো রামুর বুদ্ধমন্দির থেকে লুট করা হয়েছিল। শনিবার ঈদগড় থেকে কিনে গাইবান্ধা নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরা হয়।