রামু থেকে আরও দুটি বুদ্ধমূর্তি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামুর বৌদ্ধবিহার থেকে লুণ্ঠিত আরও দুটি বুদ্ধমূর্তি উদ্ধার করেছে র্যা ব। গত মঙ্গলবার সন্ধ্যায় রামু উপজেলা সদরের মণ্ডলপাড়ায় পরিত্যক্ত অবস্থায় মূর্তিগুলো পাওয়া যায়।উদ্ধার করা মূর্তি দুটির মধ্যে একটির উচ্চতা ১৫ দশমিক ৫ সেন্টিমিটার, অপরটি ১৩ সেন্টিমিটার।অভিযানে নেতৃত্বদানকারী র্যা বের কক্সবাজার অঞ্চলের উপপরিচালক মেজর মো. সারওয়ার-ই-আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত বছরের ২৯ সেপ্টেম্বর মধ্যরাতের হামলার সময় রামুর ১২টি বিহার থেকে অসংখ্য মূর্তি লুট হয়। এরপর র্যা ব সদস্যরা অভিযান চালিয়ে এ পর্যন্ত আটটি বৌদ্ধমুর্তি উদ্ধার করেছেন। অন্যান্য মূর্তিও উদ্ধারের চেষ্টা চলছে।