রামু থেকে জামায়াতের দুই নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামুর বৌদ্ধপল্লিতে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ গতকাল শনিবার বেলা দুইটায় জামায়াতে ইসলামীর দুই নেতাকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জামায়াতের আমির মাওলানা মোতাহারুল হক (৪০) ও রামুর গর্জনিয়া ইউনিয়নের জামায়াতের নেতা মাওলানা আবদুর রহিম (৩৫)।রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী সাখাওয়াত হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলেন, গত বছরের ২৯ সেপ্টেম্বর রাতে উগ্র ধর্মান্ধগোষ্ঠী রামুর শতবর্ষী ১২টি বৌদ্ধবিহার ও ৩০টির বেশি বসতিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ওই হামলার ঘটনায় মিয়ানমারের রোহিঙ্গা ও আটক জামায়াতের নেতা আবদুর রহিমসহ জামায়াত-শিবিরের অনেকে জড়িত ছিলেন।