রামু থেকে তরুণীর লাশউদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল মাদ্রাসার সামনে রাস্তার পাশ থেকে পুলিশ গতকাল সোমবার ভোররাতে অজ্ঞাতনামা এক তরুণীর লাশ উদ্ধার করেছে। সন্ধ্যা পর্যন্ত তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি। ভ্রমণে এনে পরিকল্পিতভাবে তরুণীকে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

রামু থানার ওসি (তদন্ত) মেজবাহ উদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্যালোয়ার-কামিজ পরা নিহত ওই তরুণী রামুর বাসিন্দা হিসেবে কেউ শনাক্ত করতে পারছে না। বাইরে হত্যা করে কেউ তাঁকে নির্জন রাস্তায় ফেলে যেতে পারে। এ ব্যাপারে অনুসন্ধান চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সুত্র জানায়, গভীর রাতে স্থানীয় লোকজন রাস্তার পাশে তরুণীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। এরপর রামু থানার এসআই কামাল হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। এসআই কামাল বলেন, নিহত তরুণীর গলা ও শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে রামু থানায় হত্যা মামলা রুজু করা হয়েছে।