প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের রামু ও পার্বত্য জেলার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন স্থানে প্রায় ২৫ ঘণ্টার সাঁড়াশি অভিযানে ৭০টি মদ তৈরির কারখানা উচ্ছেদ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ৭৫ লাখেরও বেশি টাকার মূল্যের মাদকদ্রব্য ও মদ তৈরির উপকরণ জব্দ করা হয়। গত মঙ্গলবার রাত নয়টার দিকে এ অভিযান শেষ হয়।কক্সবাজার ১৭ বিজিবির অপারেশনাল কর্মকর্তা মেজর এম এ রাকিব বলেন, অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে মদ তৈরি ও পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিরা সটকে পড়ে। তাই কাউকে আটক করা সম্ভব হয়নি।