রামুতে অস্ত্রসহ ডাকাত সর্দার আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং গ্রামে গতকাল বুধবার ভোররাতে পুলিশ অভিযান চালিয়ে ডাকাত সর্দার আতিকুর রহমান ওরফে কালু ডাকাতকে (২৯) গ্রেপ্তার করেছে৷ এ সময় একটি দেশীয় তৈির লম্বা বন্দুকও উদ্ধার করা হয়৷ কালুর বাড়ি উপজেলার দারিয়ারদিঘী এলাকায়৷
অভিযানে নেতৃত্বদানকারী রামু থানার ওসি (তদন্ত) বখতেয়ার উদ্দিন চৌধুরী বলেন, কালুর বিরুদ্ধে রামু থানায় ডাকাতি, পুলিশের ওপর হামলা ও অস্ত্র আইনে চারটি মামলা রয়েছে৷
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইকুল আহম্মেদ ভূঁইয়া বলেন, গত ৫ মে ভোররাতে রামুর রাজারকুল এলাকায় ডাকাত সর্দার কালু বাহিনীর সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধের ঘটনায় দুই ডাকাত সদস্যের মৃত্যু হয়৷