রামুতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু সদরের ফতেখাঁরকুল ইউনিয়নের চৌমুহনী ও শ্রীকুল গ্রামে গতকাল বুধবার পৃথক অভিযান চালিয়ে দুটি পিস্তলসহ দুই রাখাইন যুবককে আটক করেছে বিজিবি ও পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন মিয়ানমারের নাগরিক।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, সকাল আটটার দিকে চৌমুহনী স্টেশনে রাখাইন যুবক লেং খাইনকে (২০) সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে জনতা বিজিবিকে খবর দেয়। এরপর বিজিবির সদস্যরা ঘটনাস্থলে এসে তাঁকে আটক করেন। এ সময় তাঁর কোমর থেকে একটি বিদেশি পিস্তল ও ২২টি গুলি উদ্ধার করে। এর আধা ঘণ্টা পর রামু থানার পুলিশ পাশের শ্রীকুল গ্রামে অভিযান চালিয়ে একটি পিস্তলসহ চেনচেন মং (২৪) নামের এক রাখাইন যুবককে গ্রেপ্তার করে। চেনচেন মংয়ের বাড়ি টেকনাফের চৌধুরীপাড়ায়। আর লেং খাইনের বাড়ি মিয়ানমারের আকিয়াব জেলার ক্যাথিয়ং গ্রামে। কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান বলেন, মিয়ানমার থেকে অস্ত্র ও পিস্তল পাচারের জন্য তাঁরা সীমান্তে অপতৎপরতা চালাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে।