রামুতে আহত যুবলীগ নেতার মৃত্যু, যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলায় দুর্বৃত্তদের হামলায় আহত যুবলীগের এক নেতা গত শনিবার মারা গেছেন। এদিকে একই দিন ধানখেত থেকে নুরুল আমিন নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্র জানায়, মৃত ওসমান সরওয়ার উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক ছিলেন। তাঁর বাড়ি জোয়ারিয়ানালা ইউনিয়নের পূর্বপাড়ায়। ওসমানের ছোট ভাই এমরান সরওয়ার জানান, সৎভাই লোকমান ও ইমন সরওয়ারের সঙ্গে তাঁদের জমি নিয়ে বিরোধ চলে আসছে। গত ১৪ ফেব্রুয়ারি ওসমান বাড়ির পাশের একটি ধানখেত দেখতে গেলে লোকমান ও ইমনের নেতৃত্বে কিছু লোক তাঁর ওপর হামলা চালায়। তাঁকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর ও পরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি মারা যান। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।মামলার আসামি সৎমা উম্মে হাফসা জানান, ওসমানের ওপর হামলার ঘটনায় তিনি বা তাঁর ছেলেরা জড়িত নন।রামু থানার ওসি এ কে নজিবুল ইসলাম জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।ধানখেত থেকে উদ্ধার হওয়া নিহত নুরুল আমিনের বাড়ি রশিদনগর উত্তর কাহাতিয়াপাড়ায়। তাঁর বাবা মমতাজ মিয়া অভিযোগ করেন, ছেলের সঙ্গে তাঁর শ্বশুরবাড়ির লোকজনের বিরোধ চলে আসছে। এ নিয়ে পাল্টাপাল্টি মামলাও আছে। শ্বশুরবাড়ির লোকজনই নুরুল আমিনকে খুন করে লাশ ধানখেতে ফেলে রাখে।