রামুতে একজনকে পিটিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় এলাকায় গতকাল শুক্রবার শাহাব উদ্দিন (৩৬) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
তিনি বান্দরবন জেলার নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের দক্ষিণ বাইশারী গ্রামের মৃত মোহামঞ্চদ ইসমাইলের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে একদল লোক ঈদগড়ের হিল লাইন মিনিবাস কাউন্টারের সামনে মৃতদেহটি ফেলে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন বলেন, শাহাব উদ্দিনের নেতৃত্বে একটি দল লোকজনকে অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছে।
সম্প্রতি শাহাব উদ্দিন ঈদগড়ের এক ব্যক্তিকে অপহরণ করে চট্টগ্রাম নিয়ে যান। গত বৃহস্পতিবার মুক্তিপণের টাকা নিয়ে কয়েকজন লোক চট্টগ্রাম যান এবং কৌশলে শাহাব উদ্দিনকে আটক করে ঈদগড় নিয়ে আসেন। রাতভর নির্যাতনে শাহাব উদ্দিন মারা গেলে গতকাল শুক্রবার সকালে মৃতদেহটি বাস কাউন্টারে ফেলে দেওয়া হয়।