রামুতে ডাকাতের গুলিতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের দেয়াং-পাড়ায় গত রোববার দিবাগত রাতে ডাকাতের গুলিতে নুরুল আমিন (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নুরুল আমিনের বাড়ি দেয়াংপাড়ায়। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ চা-বাগান এলাকার বাসিন্দা মো. আবছারকে (২০) আটক করছে। পুলিশ ও স্থানীয় লোকজন বলেন, রোববার দিবাগত রাত তিনটার দিকে দেয়াংপাড়ার ব্যবসায়ী ওসমান গনির বাড়িতে ডাকাত দল হানা দেয়। এ সময় ডাকাতের হামলায় পাঁচজন আহত হন। তাঁদের মধ্যে দুজনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওপ্পেলা রাজু নাহা বলেন, ওসমান গনির বাড়িতে ডাকাতি শেষে ফিরে যাওয়ার সময় ডাকাতেরা পথে নুরুল আমিনকে দেখতে পেয়ে গুলি করে। পরে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ নুরুল আমিনকে রামু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় পুলিশ আবছার নামের একজনকে আটক করেছে। ওসমান গনির স্ত্রী বুলবুল আক্তার বলেন, আট-দশজনের ডাকাত দল ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিমিঞ্চ করে ফেলে। এরপর তারা স্বর্ণালংকার, মুঠোফোন ও টাকাসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে যায়। পুলিশ সুপার মো. আজাদ মিয়া ও অতিরিক্ত পুলিশ সুপার মো. বাবুল আক্তার গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।