রামুতে দুই কেজি হেরোইন উদ্ধার তিনজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার বাইপাস এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এক কেজি ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বিডিআর। এ সময় বাসের চালকসহ তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন বাসের চালক মোহাম্মদ আলী (৫০), সুপারভাইজার মোহাম্মদ আতাউর রহমান (২৫) ও বাসচালকের সহকারী মোহাম্মদ ফারুক হোসেন। রামু থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার ভোর পৌনে ছয়টার দিকে কক্সবাজার ১৭ রাইফেল ব্যাটালিয়নের মেজর রাকিবের নেতৃত্বে বিডিআর সদস্যরা ঢাকা থেকে টেকনাফগামী যাত্রীবাহী বাসে (নং-ব-১৪-৪৪৩৬) তল্লাশি চালান। এ সময় বাস থেকে এক কেজি ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা রামু থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।