রামুতে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়ার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের তিন চেয়ারম্যান পদপ্রার্থী দুর্নীতি, স্বজনপ্রীতি ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়ার অঙ্গীকার করেছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার বিকেলে রামু খিজারী আদর্শ উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ‘রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ পদ নেই’ শীর্ষক জনগণের মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন) রামু শাখা।অনুষ্ঠানে প্রার্থীদের পাশাপাশি ভোটাররাও হাত তুলে টাকার বিনিময়ে বা আবেগতাড়িত হয়ে ভোট না দেওয়ার অঙ্গীকার করেন।সুশাসনের জন্য নাগরিক (সুজন) রামুর সভাপতি মোহাম্মদ আলমের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন হোসনে আরা বেগম। প্রধান অতিথির বক্তৃতা করেন রামুর সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল মনসুর চৌধুরী। প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিরাজুল হক, ফরিদুল আলম ও সিরাজুল ইসলাম ভুট্টোকে শপথবাক্য পাঠ করান সুজন কক্সবাজার জেলা সভাপতি এম এ বারী। সাধারণ সম্পাদক ইজ্জত উল্লাহ ও সোয়েব সাঈদ অনুষ্ঠান সঞ্চালনা করেন। আগামী ২৮ জুন ফতেখাঁরকুল সদরসহ উপজেলার ছয় ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।