রামুতে পর্যটকসহ বিভিন্ন স্থানে চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট, যশোর ও চাঁদপুরে গত দুই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। এর আগে গত বুধবার কক্সবাজারের রামুতে মাইক্রোবাস উল্টে এক পর্যটকের মৃত্যু হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:বাগেরহাট ও মংলা: খুলনা থেকে ছেড়ে আসা একটি পণ্যবোঝাই ট্রাক গতকাল শুক্রবার দুপুরে খুলনা-মংলা মহাসড়কের রামপাল উপজেলার চেয়ারম্যানবাড়ীর মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যান-রিকশার ওপর আচড়ে পড়ে। এ সময় ওই ভ্যান-রিকশার চালক হেমায়েত গাজী (৩৫) ঘটনাস্থলেই নিহত হন।যশোর: বৃহস্পতিবার যশোর-খুলনা সড়কের রামনগর পিকনিক স্পট ক্ষণিকার পাশে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যশোর শহরের পূর্ব বারান্দিপাড়ার বিপুল হোসেন নিহত হন।রামু (কক্সবাজার): চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার বাইপাস এলাকায় বুধবার রাতে মাইক্রোবাস উল্টে মো. আমিন (১৮) নামের এক পর্যটক নিহত হয়েছেন। তিনি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বিক্রমপুর গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে।শাহরাস্তি (চাঁদপুর): বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের উপজেলার সুয়াপাড়া এলাকায় পিকআপ ভ্যানের চাপায় সুয়াপাড়া হাজি বাড়ির নাজমুল হক (৬০) ও তাঁর স্ত্রী কমলা বেগমকে (৪০) চাপা দেয়। গুরুতর আহতাবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা নাজমুল হককে মৃত ঘোষণা করেন।