রামুতে পাহাড়ধসে দুজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের রামু উপজেলার রশীদনগর ইউনিয়নে ধলিরছড়া গ্রামে পাহাড়ধসে দুজন মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন: সাহাব মিয়ার ছেলে শামশুল আলম (৩১) ও মুড়াপাড়ার সৈয়দ নূরের ছেলে শ্রমিক সাইফুল ইসলাম (২৭)। এলাকাবাসী জানায়, মাটি নরম করতে পাহাড়ের ওপরের অংশে বড় গর্ত করে তাঁরা অনেক পানি ঢালেন। পানি ঢালায় মাটি নরম হয়ে যায় এবং পাহাড়ের বড় একটি অংশ ধসে পড়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ মো. ছাইদুল হক, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাফর আলম ও থানার উপপরিদর্শক মোহাম্মদ বেলাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। শামশুলের পরিবার জানায়, একজন শ্রমিককে সঙ্গে নিয়ে এক শ্রমিক নিয়ে পাহাড় কাটার সময় এ ঘটনা ঘটে।