রামুতে প্রধান শিক্ষককে কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের রামু বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সৈয়দ করিমকে চলতি এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।পর্যবেক্ষক নিয়োগে অনিয়ম, দায়িত্বে অবহেলা ও জালিয়াতির অভিযোগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নির্দেশে গত রোববার সৈয়দ করিমকে এই অব্যাহতি দেওয়া হয়। তাঁর পরিবর্তে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. শওকত হোসেনকে কেন্দ্র সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।রামু উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের একটি প্রতিনিধিদল চলতি এসএসসি পরীক্ষাকালে রামু বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রটি পরিদর্শনে আসে। এ সময় দলটি কেন্দ্র সচিব সৈয়দ করিমের নানা অনিয়ম দেখতে পায়।