রামুতে বন্য হাতির আক্রমণে ২ জন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের আপাররেজু বিটের জামবাগান এলাকায় লাকড়ি কুড়াতে গিয়ে গতকাল শুক্রবার সকালে বন্য হাতির আক্রমণে দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন, খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদীঘি থোয়াইংগাকাটার মুজিব উল্লাহ (৩৫) ও একই এলাকার আলী আহমদের স্ত্রী গোল মেহের (৪৫)। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, জামবাগান পাহাড়ি এলাকায় আরও কয়েকজনের সঙ্গে লাকড়ি কুড়াতে যান গোল মেহের ও মুজিব উল্লাহ। এ সময় আকস্মিকভাবে হাতির পাল আক্রমণ চালালে হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলে তাঁরা মারা যান। অন্যরা পালিয়ে প্রাণে রক্ষা পান।