রামুতে বিজয় মেলা শুরু আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের রামু উপজেলার খিজারী আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে সাত দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা। বিজয় মেলা উদ্যাপন পরিষদের মহাসচিব ও রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেন, শুক্রবার বেলা তিনটার দিকে মেলার উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। সভাপতিত্ব করবেন কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার। অনুষ্ঠানে রামুর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার