রামুতে বৃক্ষমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলা পরিষদ প্রাঙ্গণে গতকাল রোববার সকাল থেকে তিন দিনব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি কর্মকর্তা আবু মাসুদ সিদ্দীকির সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলী হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিক উল্লাহ, ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম, রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান, কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল মান্নান প্রমুখ।