প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের রামু উপজেলায় একটি পিকআপের ধাক্কায় দলু বিবি (৬৫) নামের এক বৃদ্ধা নিহত এবং দুজন আহত হয়েছেন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার জোয়ারিয়ানালা বাজারে গত শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধার বাড়ি জোয়ারিয়ানালা ইউনিয়নের ইলিশিয়াপাড়ায়। আহত ব্যক্তিরা হলেন: গাড়িচালক মো. কালু ও অজ্ঞাতনামা এক পথচারী। পুলিশ ট্রাকটি আটক করেছে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হয়েছে। নিহত বৃদ্ধার লাশের দাফন সম্পন্ন হয়েছে।