রামুতে ব্যাংক কর্মকর্তাসহ তিনজন অপহৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলায় ব্যাংক কর্মকর্তাসহ তিনজন অপহূত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে নয়টার দিকে ঈদগা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইকুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন শাখা কৃষি ব্যাংকের ক্যাশিয়ার জিতেন্দ্র নাথ ও অপর দুজন রামু থেকে অপহূত হয়েছেন।
অপহূত অপর দুজনের নাম-পরিচয় প্রাথমিকভাবে জানাতে পারিনি পুলিশ।