রামুতে মনোনয়নপত্র বাতিলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রামু উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফতেখাঁরকুল (সদর) ইউনিয়নের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী সিরাজুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. শওকত হোসেন গত রোববার তাঁর মনোনয়নপত্র বাতিল করেন। এর প্রতিবাদে তাঁর সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।মনোনয়নপত্র বাতিলের জের ধরে গতকাল সোমবার রামুতে অর্ধদিবস হরতাল আহ্বান করা হলেও তা পালন হয়নি। তবে সকালে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে হাজারো সমর্থক বিক্ষোভ মিছিল বের করে। তারা মিছিল নিয়ে ইউএনওর কার্যালয় ঘেরাও করার চেষ্টা চালায়। এ সময় রামু উপজেলা পরিষদ প্রাঙ্গণে পুলিশ মোতায়েন এবং ভেতর থেকে প্রধান ফটকে তালা লাগিয়ে দেওয়ায় ক্ষুব্ধ সমর্থকেরা ভেতরে ঢুকতে পারেনি।