রামুতে মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের রামু উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দুই পাশের শতাধিক অবৈধ স্থাপনা দখলমুক্ত করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত গত বৃহস্পতিবার অভিযান চালিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করেন।স্থানীয় সূত্রে জানা যায়, কলঘর বাজার, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ মোহামঞ্চদ ছাইদুল হকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মহাসড়কের দুই পাশে তেচ্ছিপুল ও মামুন মিয়ার বাজার এলাকায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। ইউএনও ছাইদুল হক জানান, কিছু অসাধু ব্যক্তি মহাসড়কের দুই পাশে সড়ক ও জনপদ বিভাগের জায়গায় স্থাপনা নির্মাণ করে দীর্ঘদিন ধরে ব্যবসা করছিল। এতে মহাসড়কে যানজট এবং দুর্ঘটনা বেড়ে যায়। জেলা উন্নয়ন সমন্বয় কমিটির বৈঠকে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী এসব স্থাপনা সরাতে গত বুধবার মাইকে নির্দেশ দেওয়া হয়। এরপর তা উচ্ছেদ করা হলো।