প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের রাখাইন পল্লিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে হামলা চালিয়ে সন্ত্রাসীরা ১১ জনকে আহত করেছে। সামাজিক বনায়নের গাছ কাটায় বাধা দিতে গেলে রাখাইনদের ওপর হামলা চালানো হয়। বিকেলে রামু থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে কেটে ফেলা ১৫টি গাছসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বন বিভাগের ১০ হেক্টর জমিতে ৫০টি রাখাইন পরিবার ২০০৩-০৪ সালে সামাজিক বনায়ন গড়ে তোলে।