রামুতে সার্কাস বন্ধের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের রামনবমী মেলায় সার্কাস বন্ধের দাবিতে গতকাল শুক্রবার শত শত এলাকাবাসী বিক্ষোভ করেছে। এলাকাবাসী জানায়, আজ শনিবার থেকে হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান রামকোট তীর্থধামে পাঁচ দিনব্যাপী রামনবমী মেলা শুরু হচ্ছে। মেলা উপলক্ষে জেলা প্রশাসক ১৫ দিনের জন্য সার্কাসের অনুমতি দেন। এ অনুমতি বাতিলের দাবিতে স্থানীয় মুসলিম, হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন পৃথক তিনটি লিখিত আবেদন করেছে। আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থল পরিদর্শনে গেলে শত শত লোকজন তাঁর সামনে এ বিক্ষোভ করেন এবং সার্কাস বন্ধের দাবি জানান।স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ফয়েজ আহাম্মদ জানান, অতীতে সার্কাসের নামে সারা রাত অশ্লীল নাচ, গান ও আশপাশে পতিতাবৃত্তি হয়েছে। এ ছাড়া পর্যাপ্ত জায়গা না থাকায় বসতবাড়ির মাঝখানে এবং বোরো ও শাকসবজির আবাদ নষ্ট করে সার্কাস বসানোর প্রস্তুতি চলছে। এ কারণে তাঁরা এটি বন্ধের দাবি জানান।