রামুতে স্বর্গের জাহাজ ভাসানো উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের রামু উপজেলার বাঁকখালী নদীতে গতকাল রোববার বিকেলে পালিত হয়েছে ঐতিহ্যবাহী স্বর্গের জাহাজ ভাসানো উৎসব।
‘সম্প্রীতির বন্ধনে, ফানুসের আলোয় দূর হোক সাম্প্রদায়িক অন্ধকার’ স্লোগানে এবং মন্ত্রপাঠের মাধ্যমে বেলা আড়াইটায় উৎসবের উদ্বোধন করেন রামুর হাজারীকুল বৌদ্ধবিহারের অধ্যক্ষ প্রজ্ঞাবোধি মহাথেরো। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রুহুল আমিন, পুলিশ সুপার মো. আজাদ মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মো. বাবুল আকতার, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেন প্রমুখ। রামু সীমা বিহারের অধ্যক্ষ পণ্ডিত সত্যপ্রিয় মহাথেরো বলেন, প্রায় ২০০ বছর আগে মিয়ানমারের মুরহনঘা নামক এলাকার একটি নদীতে সংঘরাজ ম্রাজংব্রান প্রথম জাহাজ ভাসানো উৎসবের আয়োজন করেন।