রামুতে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলায় গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। তাঁরা হলেন আমান উল্লাহ (৩০) ও আলা উদ্দিন (৩০)।আলা উদ্দিন উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের লম্বরীপাড়া গ্রামের মোক্তার সওদাগর এবং আমান উল্লাহ একই গ্রামের কালু মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বেলা ১১টার দিকে মোটরসাইকেলে করে ওই দুই বন্ধু কক্সবাজারে যাচ্ছিলেন। তাঁরা উপজেলার চাকমারকুল মাদ্রাসা গেট এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী বাস তাঁদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আমান উল্লাহ মারা যান। আলা উদ্দিনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।