রামুতে হাতির আক্রমণে গৃহবধূর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের বরগুনা গ্রামে গতকাল শুক্রবার ভোররাতে বন্য হাতির আক্রমণে গৃহবধূ সোনা মেহেরের (৪৫) মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় মোশারফ হোছেনের স্ত্রী।
এর সত্যতা নিশ্চিত করে কচ্ছপিয়ার মৌলভীকাটা বন বিট কর্মকর্তা ইলিসুর রহমান তিতুমীর বলেন, রাতে স্বামী-স্ত্রী টংঘরে বসে নিজ জমির ধানখেত পাহারা দিচ্ছিলেন।
এ সময় বন্য হাতির দল টংঘরে হামলা করলে দুজন পালাতে থাকেন। একসময় একটি হাতি আঘাত করলে স্ত্রী সোনা মেহের ঘটনাস্থলে মারা যান। কোনোমতে পালিয়ে প্রাণে রক্ষা পান স্বামী মোশারফ।