রামুতে হামলার ঘটনায় প্রশাসনের নিষ্ক্রিয়তা প্রশ্নে রিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামুতে বৌদ্ধমন্দির ও স্থানীয় জনগণের নিরাপত্তা রক্ষায় প্রশাসনের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে রিট হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটি দাখিল করা হয়। গত শনিবার রাতে রামু উপজেলা সদরে দুষ্কৃতকারীদের একাধিক দল বৌদ্ধধর্মাবলম্বীদের শত বছরের পুরোনো ১২টি বৌদ্ধবিহার ও মন্দিরে অগ্নিসংযোগ করে। পুড়িয়ে দেয় বৌদ্ধপল্লির ৪০টির মতো বসতবাড়ি। ভাঙচুর চালায় শতাধিক বাড়িঘরে। জানা যায়, এ ক্ষেত্রে নিরাপত্তা রক্ষায় স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে সেখানকার বাসিন্দা জ্যোর্তিময় বড়ুয়া রিটটি করেন। তাঁর পক্ষে আইনজীবী বি এম ইলিয়াস গতকাল আদালতে আবেদনটি দাখিল করেন। পরে বি এম ইলিয়াস প্রথম আলোকে বলেন, বুধবার (আজ) আবেদনের ওপর শুনানি হতে পারে।