রামুতে ১৪টি বন্য হাতি লোকালয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নে ১৪টি বন্য হাতির একটি দল হানা দিয়েছে। গত রোববার সকাল থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত হাতিগুলো টুইন্যামুরা টিলায় অবস্থান করে।বন বিভাগের রাজারকুল রেঞ্জ কর্মকর্তা মো. গোলাম মোস্তফা জানান, তাঁদের ধারণা, হাতিগুলো শনিবার রাতে ধান খেতে আসে। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাতিগুলো বনাঞ্চলের দিকে চলে যায়। তিনি জানান, বিলের মাঝখানে যে টিলার ওপর হাতিগুলো আটকা পড়ে, ওই টিলার চারপাশে গভীর কাদামাটি ছিল।স্থানীয় সাহাব উদ্দিন, মো. আজিজ, নুরুল ইসলাম, আবদুল হাসিম ও মুসা আলী জানান, হাতিগুলো তাঁদের প্রায় এক একর জমির ধান নষ্ট করেছে। দুপুরের দিকে পাল ছেড়ে আসা একটি হাতি মানুষের দিকে তেড়ে এলে মো. মুফিজ (৩৫), মো. আলী (২৮) ও কাদের হোসেন (২৬) আহত হন।হাতিগুলো যাতে মানুষের ক্ষতি করতে না পারে সে জন্য বনকর্মীরা সতর্কাবস্থা অবলম্বন করেছেন বলে জানিয়েছেন রাজারকুল রেঞ্জ কর্মকর্তা।