রামুতে ৭ দিনব্যাপী বিজয় মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার খিজারী আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে গতকাল সোমবার থেকে শুরু হয়েছে সাত দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা। গতকাল বিকেলে মেলার উদ্বোধন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুরুল হক। উদ্বোধনী বক্তৃতায় তিনি যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত কার্যকরের দাবি জানান। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করেন জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, নজরুল ইসলাম চৌধুরী প্রমুখ।