রামুতে ৭০ একর সরকারি জমি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের রামু উপজেলার রামু-মরিচ্যা সড়কের দুই পাশে রাজারকুল ঢালারমুখ এলাকায় সরকারি খাস ও বন বিভাগের প্রায় ৭০ একর জমি উদ্ধার করা হয়েছে। এ সময় সেখানে ৬৫টি ঝুপড়ি ঘর উচ্ছেদ করা হয়। গতকাল সোমবার সকাল থেকে বেলা তিনটা পর্যন্ত এ অভিযান চলে।