রামুর গভীর অরণ্যে হাতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার চেইন্দা এলাকার গভীর অরণ্যে গতকাল রোববার একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। সকাল ১০টায় হাতিটি উদ্ধার করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়ে হাতিটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।চেইন্দা বন বিট কর্মকর্তা রাশেদ ইবনে সিরাজ বলেন, গতকাল সকাল আটটার দিকে চেইন্দা থেকে প্রায় পাঁচ কিলোমিটার গভীর অরণ্যে টহল দেওয়ার সময় বন্য হাতিটি বনকর্মীদের নজরে পড়ে।