রামুর ঘটনায় ক্ষমতাসীন দলের লোকেরা নেতৃত্ব দিয়েছে: খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করেছেন, কক্সবাজারের রামু উপজেলায় সংঘটিত সহিংসতায় সরকারের মদদ আছে। গতকাল রোববার রাতে এক বিবৃতিতে খালেদা জিয়া বলেন, ‘আমরা জানতে পেরেছি, ফেসবুকে আপলোড করা ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতো একটি ছবিকে কেন্দ্র করে রাতের অন্ধকারে মিছিল-সমাবেশ ও হামলার ন্যক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। স্থানীয় বিক্ষুব্ধ জনতার নামে পরিচালিত ওইসব তত্পরতায় সরকারি দলের স্থানীয় নেতা-কর্মীরাই নেতৃত্ব দিয়েছে। সে কারণে আইনশৃঙ্খলা বাহিনী সময়মতো ব্যবস্থা নিতে পারেনি।’বিএনপির চেয়ারপারসন বলেন, সরকারি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সময়মতো উপযুক্ত পদক্ষেপ নিলে এ ধরনের ঘটনা ঘটত না। তাদের এ শৈথিল্যের কারণ খতিয়ে দেখা খুব জরুরি। রামুর ঘটনার প্রেক্ষাপটে সবাইকে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দেশের শান্তিপ্রিয় ধর্মপ্রাণ মানুষকে এ ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।খালেদা জিয়া এ ঘটনার নিরপেক্ষ ও উপযুক্ত তদন্ত করে জড়িত অপরাধী ও নেপথ্য উসকানিদাতাদের খুঁজে বের করে কঠোর শাস্তির দাবিও জানান।