রামুর ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তির দাবি ডিএইচইএনের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের রামু ও উখিয়ায় বৌদ্ধপল্লিতে হামলায় জড়িত প্রকৃত দোষীদের সরকার দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনবে বলে আশা প্রকাশ করেছে ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট (ডিএইচইএন) নামের একটি সংগঠন।গতকাল শুক্রবার এক বিবৃতিতে সংগঠনটি জানায়, তারা আশা করে, সরকার একটি নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের মাধ্যমে প্রকৃত দোষী ব্যক্তিদের বের করে আনবে। এ ছাড়া এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারি বিভিন্ন সংস্থা সজাগ দৃষ্টি রাখবে।বিবৃতিতে আরও বলা হয়, তারা মনে করে, ওই হামলার মধ্য দিয়ে একটি মহল দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টায় লিপ্ত। রামুর ঘটনায় শুধু ধর্মীয় উপাসনালয়ই ধ্বংস হয়নি, বরং সেই সঙ্গে হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যের নিদর্শনও গুঁড়িয়ে ফেলা হয়েছে।