রামুর ধানখেত থেকে দুই শিশুর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীর কাঁটার বড় জামছড়ি এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল নয়টায় অজ্ঞাতনামা দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন এর সত্যতা নিশ্চিত করে বলেন, জামছড়ি এলাকায় ধানখেতে গলায় গামছা মোড়ানো অবস্থায় দুই শিশুর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। শিশু দুটির বয়স আনুমানিক সাত থেকে আট বছর। শিশু দুটির পরনে জিনস প্যান্ট-শার্ট ও ফতুয়া ছিল। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা বলেন, দুই শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাদের পরিচয় অনুসন্ধানের চেষ্টা চলছে। নিহত শিশু দুটির গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা হত্যা করে লাশ দুটি ধানখেতে নিক্ষেপ করে।