রামুর পাহাড় থেকে চারটি বন্দুকসহ ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার চেইন্দা ফকিরামুড়ার গহিন অরণ্য থেকে গত শুক্রবার রাত নয়টায় চারটি দেশীয় তৈরি বন্দুকসহ ডাকাত সর্দার কামাল উদ্দিনকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। তিনি ফকিরামুরা গ্রামের চান মিয়ার ছেলে। র‌্যাব-৭ কক্সবাজারের উপপরিচালক মেজর সরওয়ার-ই-আলমের সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাত সর্দার কামালের নেতৃত্বে একটি বাহিনী পাহাড়ে অবস্থান করে কক্সবাজার-টেকনাফ সড়কে চলাচলকারী যানবাহনে ডাকাতি, লোকজনের বসতবাড়িতে লুটপাট ও চাঁদাবাজি করে আসছে। এতে লোকজন অতিষ্ঠ হয়ে পড়েন। গত শুক্রবার রাতে পাহাড়ের একটি আস্তানায় অভিযান চালিয়ে কামালকে গ্রেপ্তার করা হয়। এ সময় আস্তানা থেকে দেশীয় তৈরি চারটি বন্দুক ও ছয় রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে কক্সবাজারের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজিসহ ১১টি মামলা রয়েছে।