রামুর বাঁকখালী থেকে দুই মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের রামুর বাঁকখালী নদী থেকে গতকাল বৃহস্পতিবার সকাল সাতটায় দুই মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
এরা হলো, উপজেলার রামু কাউয়ারখোপ রিয়াজুস ছালেহা বালিকা মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রী নারগিস আকতার (১১) এবং কাউয়ারখোপ বালিকা মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী আনিসা আকতার (৯)। এরা দুজনে কাউয়ারখোপ ইউনিয়নের ভিলেজার-পাড়ার মাদ্রাসা শিক্ষক মাওলানা এনাম উল্লাহর মেয়ে।
মাওলানা এনাম উল্লাহ বলেন, গত বুধবার বেলা দুইটার দিকে বাড়ির পার্শ্ববর্তী বাঁকখালী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় দুই মেয়ে নারগিস ও আনিসা। কক্সবাজার দমকল বাহিনীর সদস্যরা বুধবার রাত ১২টা পর্যন্ত বাঁকখালী নদীর কয়েক কিলোমিটারে তল্লাশি চালিয়েও দুই মেয়ের খোঁজ পাননি।