রামুর বৌদ্ধ নিদর্শন দেখে মুগ্ধ পাটা সদস্যরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু বৌদ্ধপল্লিতে পুরাকীর্তি দেখে মুগ্ধ প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশনের (পাটা) সদস্যরা। গত বৃহস্পতিবার সকালে পাটা সদস্যরা রামুর বিভিন্ন বৌদ্ধ নিদর্শন ঘুরে দেখেন।

সকাল ১০টায় পাটা সদস্যরা যান রামুর পাহাড়চূড়ার বিমুক্তি বিদর্শন ভাবনাকেন্দ্রে স্থাপিত ১০০ ফুট লম্বা সিংহশয্যা গৌতম বুদ্ধমূর্তি দেখতে।

এ সময় তাঁদের স্বাগত জানান বিহার পরিচালক ভিক্ষু করুণাশ্রী থের ও পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক শিপন বড়ুয়া।

সেখান থেকে যান রাংকুট বনাশ্রম মহাবিহারে। এ সময় উপস্থিত ছিলেন পাটার প্রধান নির্বাহী কর্মকর্তা মারিও হার্ডি, বাংলাদেশ ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের পরিচালক তৌফিক রেহমান, অস্ট্রেলিয়ার ইয়াং রাইড, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহজাহান আলী, সহকারী কমিশনার (ভূমি) মো. নিকারুজ্জামান, কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী প্রমুখ। চীন, ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়াসহ ১৬টি দেশের পর্যটনসংশ্লিষ্ট নীতিনির্ধারক ও আন্তর্জাতিক সংস্থার ৪৫ সদস্য গত বুধবার কক্সবাজার আসেন।