রামুর বৌদ্ধ ভিক্ষু অগ্গধমঞ্চা মহাথেরো আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার উখিয়ারঘোনা জেতবন বৌদ্ধবিহারের অধ্যক্ষ উ. অগ্গধমঞ্চা মহাথেরো (৬৩) আর নেই। তিনি গত রোববার রাত ১০টার দিকে পরলোক গমন করেছেন। দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তিনি। আগামী শুক্রবার তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া হবে। জানা গেছে, উ. অগ্গধমঞ্চার বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার চিংথোয়াই পাড়া গ্রামে। ভিক্ষুজীবন গ্রহণ করে তিনি প্রায় ৩০ বছর ধরে বিভিন্ন বৌদ্ধবিহারে অবস্থান করে বৌদ্ধধর্ম প্রচার ও প্রসারে কাজ করেন। গত সাড়ে তিন বছর ধরে তিনি উখিয়ারঘোনা জেতবন বিহারে অবস্থান করছিলেন। এর আগে তিনি কক্সবাজারের ঝিলংজা পশ্চিম বড়ুয়াপাড়া বৌদ্ধবিহার, উখিয়ার কোটবাজার চৌধুরীপাড়া বৌদ্ধবিহার ও রত্না পালং বৌদ্ধবিহারসহ বিভিন্ন বৌদ্ধবিহারে অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।