রামুর বৌদ্ধবিহারে ভুটানের রাষ্ট্রদূত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের রামুর বিভিন্ন বৌদ্ধবিহার পরিদর্শন করেছেন ভুটানের রাষ্ট্রদূত দাসো বাপ খেসাং। এ সময় সঙ্গে তাঁর স্ত্রীও ছিলেন।গতকাল সোমবার সকাল ১০টার দিকে রাষ্ট্রদূত রামু সীমাবিহারে পৌঁছালে তাঁদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সেখানে তাঁরা প্রায় এক ঘণ্টা সময় কাটান এবং বৌদ্ধ ভিক্ষু ও বৌদ্ধ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় রাষ্ট্রদূত রামু সীমাবিহারের অধ্যক্ষ পণ্ডিত সত্যপ্রিয় মহাথেরর জন্মজয়ন্তী উপলক্ষে তাঁকে উপহার তুলে দেন।