রামেন্দ্র চৌধুরী স্মরণে সুহৃদ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত লেখক ও কৃষিবিদ রামেন্দ্র চৌধুরীর স্মরণে আগামী বুধবার এক সুহৃদ সমাবেশের আয়োজন করা হয়েছে। এদিন সন্ধ্যা সাতটায় রাজধানীর পরীবাগ এলাকার মোতালিব প্লাজা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের (ব্লক বি) কমিউনিটি হলে অনুষ্ঠিত হবে এ সমাবেশ।
ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে ১৮ অক্টোবর ঢাকার একটি হাসপাতালে পরলোকগমন করেন কলামিস্ট রামেন্দ্র চৌধুরী। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
রামেন্দ্র চৌধুরী বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট থেকে অবসর নিয়েছিলেন। প্রথম আলো ও ডেইলি স্টারসহ বিভিন্ন পত্রিকায় লেখালেখি করেছেন তিনি। পাকিস্তানের জন্মসূত্র সন্ধান, রামায়ণের নারীগণ, হক-ভাসানী-সোহরাওয়ার্দী-মুজিব তাঁর উল্লেখযোগ্য প্রকাশিত বই। বিজ্ঞপ্তি।