রায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিলখানা হত্যাকাণ্ড
পিলখানা হত্যাকাণ্ড

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে হত্যাকাণ্ডের ঘটনায় তিনটি মামলা হয়। বিদ্রোহের মামলায় আসামি হন ছয় হাজার ৪৬ জন, হত্যা মামলায় আসামি হন ৮৫০ জন এবং বিস্ফোরক মামলায় আসামি হন ৭৮৭ জন
নিহত
সেনাবাহিনীর ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন
মামলা
২৮ ফেব্রুয়ারি ২০০৯
আসামি
৮৫০ জন। এর মধ্যে বিডিআর সদস্য ৭৮২ জন, বেসামরিক সদস্য ২৩ জন। পলাতক ২০ জন। বিচার চলাকালে মারা যান চারজন। জামিনে ১৩ জন। কারাগারে ৮১৩ জন

তদন্ত ও বিচার

চার বছর আট মাস

সাক্ষীর সংখ্যা

৬৫৪ জন

ঘটনার দিন পিলখানায় ছিলেন: ছয় হাজার ৯০৩ জন বিডিআর সদস্য

দরবারে ছিলেন: দুই হাজার ৫৮০ জন, তাঁদের মধ্যে সেনা কর্মকর্তা ৯৭ জন