প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় দ্রুত কার্যকর এবং অভিজিৎ রায়ের খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণ-অবস্থান কর্মসূচিতে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, সব অন্যায়েরই প্রতিবাদ করতে হবে। কোনো অন্যায়কে ছাড় দিলে তা আরও অনেক অন্যায়ের জন্ম দেয়। গতকাল শুক্রবার বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই গণ-অবস্থান হয়। ইমরান বলেন, ‘এ দেশের প্রত্যেক বিবেকবান মানুষকে প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যেতে হবে। প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে আমাদের সোচ্চার হয়ে একটি ন্যায়ভিত্তিক সভ্য সমাজ গড়ে তুলতে হবে।
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক