রায়গঞ্জে পাঁচটি প্রকল্পের টাকা ফেরতের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ২০১০-১১ অর্থবছরের পাঁচটি প্রকল্পে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রকল্পগুলোতে বরাদ্দকৃত টাকা সরকারি কোষাগারে ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার এ-সংক্রান্ত চিঠি প্রকল্পের সভাপতিদের কাছে পাঠানো হয়েছে।

যেসব প্রকল্পের সভাপতিদের এই নির্দেশ দেওয়া হয়েছে তাঁরা হলেন উপজেলার ঘুড়কা ইউনিয়ন পরিষদের সদস্য অনিতা রানী দাস, চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য সেলিম রেজা, ধানগড়া ইউপির সাবেক সদস্য ফেরদৌস সরকার ও শামিমা ইয়াসমিন এবং পাঙ্গাসী ইউপির সাবেক সদস্য ফরিদা ইয়াসমিন।